এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন জাকির আনাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ আগস্ট ২০২৬, ০৮:৩২ রাত
  • ৬৫১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

এনসিসি ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এনসিসি ব্যাংক।

পদোন্নতির আগে তিনি ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের অক্টোবরে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে এনসিসি ব্যাংকে যোগ দেওয়ার পর তিনি বনানী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুলশান শাখার ব্যবস্থাপক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ সময় ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত উৎকর্ষ সাধনে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।

মো. জাকির আনাম ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশায় যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বৈদেশিক বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিং খাতে তাঁর ৩১ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

ব্যাংকিং খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি চেয়ারম্যানস বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড, অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড এবং দুইবার স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়া কর্মদক্ষতা ও নেতৃত্বের জন্য বিভিন্ন সময়ে তিনি অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad