রাঙামাটিতে অভিযানে মাদক কারবারি ও একাধিক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ আগস্ট ২০২৬, ১২:৫০ রাত
  • ৪৩৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাঙামাটির রাজস্থলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও কথিত মাদক কারবারি যুবলীগ নেতা মাসুম তালুকদার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মাসুম তালুকদার, ওরফে ছোট মাসুম, শফিপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ জানান, বিশেষ অভিযান পরিচালনা করে রাঙামাটি সদর থানার একাধিক মামলার আসামি এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মাসুম তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তাকে চন্দ্রঘোনা থানা ও রাঙামাটি কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৩ আগস্ট) আদালতে সোপর্দ করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad