দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের পুনরায় আহ্বান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৯ বিকাল
  • ৪৫৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতে অবস্থানরত পলাতক ও দণ্ডিত শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ইতোমধ্যে জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ট্রাইব্যুনালের এ নির্দেশনা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, আইসিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা, পূর্বে প্রচারিত বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রকাশ ও প্রচার না নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিদ্যমান আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে।

সরকার জানায়, আদালতের নির্দেশনা অনুসরণ করে দেশের অনেক গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকলেও, কিছু গণমাধ্যম এখনো এ ধরনের বক্তব্য প্রচার করছে, যা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে, যেসব গণমাধ্যম এ বিষয়ে সংযম দেখিয়েছে তাদের ধন্যবাদ জানায়।

একই সঙ্গে সরকার জুলাই আন্দোলনের মূল চেতনা ও আইনি বাধ্যবাধকতা সমুন্নত রাখতে দেশের সব টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পলাতক শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য পুনরায় বিশেষভাবে আহ্বান জানায়।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, জাতীয় ঐক্য এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে দেশের সব গণমাধ্যম আগের মতোই দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে বলে সরকার প্রত্যাশা করে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad