আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না আপনার দলেরই একটি অংশ: কর্নেল অলি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৫ রাত
  • ২৩৮৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চান না তার দলেরই একটি অংশ। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর জন্য প্রকৃত হুমকি বিরোধীদের কাছ থেকে নয়, বরং দলের ভেতরে থাকা 'দালাল ও ষড়যন্ত্রকারীদের' কাছ থেকেই আসতে পারে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, তিনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীকে সতর্ক করে আসছেন যে, তার চারপাশে ষড়যন্ত্রকারীরা অবস্থান করছে। দলের ভেতরে যারা সুযোগসন্ধানী ও দালাল হিসেবে কাজ করছে, তাদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী রাজনৈতিক শক্তির চেয়ে নিজের দলের অভ্যন্তরীণ ব্যক্তিদের কারণেই বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে প্রধানমন্ত্রীকে বিভেদমূলক রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছেন। তার ভাষ্য, এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয়, যেখান থেকে সরকারের পতনের সূচনা হতে পারে। তিনি দাবি করেন, সম্প্রতি দেশের তিনটি স্থানে সংঘটিত হামলার ঘটনাও প্রমাণ করে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই তার দলের একটি অংশ সক্রিয় রয়েছে।

বিএনপি-জামায়াত সম্পর্ক প্রসঙ্গে কর্নেল অলি বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া জামায়াতের সমর্থনে সরকার গঠন করেছিলেন। একইভাবে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে আন্দোলন করেছে এবং ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারে জামায়াতের নেতারা মন্ত্রিসভার সদস্য ছিলেন। এসব উদাহরণ তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, তাহলে সেই সরকারগুলোকে কীভাবে মূল্যায়ন করা হবে।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে এলডিপি সভাপতি বলেন, তিনি জামায়াতে যোগ দেননি। তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি প্রভাবমুক্ত রাষ্ট্র গঠন এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যকে তিনি সমর্থন করেন। এ ধরনের ঐক্যে অস্বস্তির কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad