আওয়ামী লীগ ও শেখ হাসিনার ইস্যুতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকবে: ছাত্রদল সভাপতি রাকিব

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ আগস্ট ২০২৬, ১০:০৫ রাত
  • ৩৩৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে দেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকবে। একই সঙ্গে তিনি ছাত্রসংগঠনগুলোর মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

বুধবার (৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করার লক্ষ্যে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা ছাত্রসংগঠনগুলোর মধ্যে সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ইতিবাচক প্রতিযোগিতা ও গঠনমূলক সমালোচনা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রশ্নে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ছাত্রদল সভাপতি আরও বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad