সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৫ আগস্ট ২০২৬, ১১:১৬ রাত
  • ২৮৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং যুদ্ধাহত হয়েছেন, তাদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা জানাতে হবে। একই সঙ্গে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের লক্ষ্য ও আদর্শ থেকে কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না। তরুণদের স্বপ্ন যাতে আর কখনো পদদলিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, বর্ষা বিপ্লবের চেতনাকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে হবে।

জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, যেকোনো জাতীয় সংকটে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন। তারা মতপার্থক্য ভুলে পরিবর্তিত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad