জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে ‘বিপ্লব সমাবেশ’, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ আগস্ট ২০২৬, ০১:১১ দুপুর
  • ৭৭৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর উদ্যোগে এক বিপ্লব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদের আলোকে দেশ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (৫ আগস্ট) লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর কনভেনর আব্দুল লতিফ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার এবং সদস্যসচিব শাহরিয়ার আলম শিপার।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও গ্লোবাল ভয়েস অব জাস্টিসের সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই বলেন, “জাতির কাছে তারেক সাহেব জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা করেছেন। তা বাস্তবায়ন না হলে তিনি ওয়াদা ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপ শাখার প্রধান মুখপাত্র ও আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং এর দায় বিএনপিকেই নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদের সালেহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি ব্যক্তিত্ব।

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ চিরতরে রুদ্ধ করার আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad