চৌদ্দগ্রামে ৬৭ কেজি গাঁজাসহ ‘মাদক ডন’ আটক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ আগস্ট ২০২৬, ০৩:৪১ দুপুর
  • ৫৮২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কুমিল্লার চৌদ্দগ্রামে ৬৭ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় ওহিদুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি এলাকায় ‘মাদকের ডন’ হিসেবে পরিচিত।

আটক ওহিদুর রহমান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের বারেক মিয়ার ছেলে।

স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা যায়, ওহিদুর রহমান দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে ভারত থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭-এর একটি দল। এ সময় ৬৭ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় এবং ওহিদুর রহমানকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওহিদুর রহমান মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, শনিবার আদালতের নির্দেশে আটক ওহিদুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ও কেনাবেচা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad