আ.লীগ নেতাদের হুমকিতে ঘরছাড়া জুলাই শহীদ রোমানের পরিবার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪৯ দুপুর
  • ৫৮২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য হুমকি-ধমকি ও হয়রানির ভয়ে নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন জুলাই শহীদ আবদুল্লাহ আল রোমানের বাবা-মা। একই সঙ্গে ২০২৪ সালের ২১ আগস্ট দায়ের করা হত্যা মামলার দুই বছর পার হলেও এখনো পুলিশ চার্জশিট দাখিল করেনি বলে অভিযোগ করেছেন রোমানের মা রোজিনা বেগম।

রোববার (৮ আগস্ট) এক সাক্ষাৎকারে রোজিনা বেগম বলেন, বিএনপি সমর্থক হওয়ার কারণে স্বৈরশাসনের ১৬ বছর বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়িয়েছেন তারা। এখন আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য হুমকি-ধমকি ও হয়রানির কারণে আবারও ঘরছাড়া হতে হয়েছে তাদের।

তিনি অভিযোগ করেন, মামলার বাদীকে হত্যার হুমকি দিয়ে কেউ কেউ প্রকাশ্যে ভিডিও প্রকাশ করছেন। এ অবস্থায় তিনি সরকারের কাছে ছেলে হত্যার বিচার দাবি করেন। পাশাপাশি মামলাটি পরিচালনার দায়িত্ব তাকে দেওয়ারও দাবি জানান তিনি।

বিজয় মিছিলে গুলিতে নিহত রোমান

পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেয় দশম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল রোমান (১৭)। এ সময় মিছিলে গুলিবর্ষণের ঘটনায় রোমানসহ ছয়জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন।

রোমানের শরীরে ১৮টি ছররা গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন সকালে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

রোমান নব কিশলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখাপড়া শেষ করে সরকারি চাকরিতে যোগ দিয়ে পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করার স্বপ্ন ছিল তার। তবে বিজয় মিছিল চলাকালে গুলিতে নিহত হওয়ায় তার সেই স্বপ্ন আর পূরণ হয়নি।

রোমানের বাবা আনোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। যদি তার আত্মত্যাগে মানুষের মুক্তি এসে থাকে, তবে সেটাই আমাদের সান্ত্বনা। আমি তার হত্যার বিচার চাই।’

১০৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ২১ আগস্ট রোমানের খালা রীনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চনপাড়ার জনকল্যাণ স্কুলের সামনে বিজয় মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় গুলিতে রোমান আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিরাপত্তাহীনতায় মামলার বাদী

রোমানের মা রোজিনা বেগম অভিযোগ করেন, মামলার বাদী তার বোন রীনা বেগম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘর থেকে বের হতে পারছেন না। তার দাবি, চনপাড়া আওয়ামী লীগের নেতা শমসের আলী রীনাকে হত্যার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছেন।

রোজিনা বেগম আরও বলেন, রীনা যে গার্মেন্টে কাজ করতেন, তার সামনেও শমসেরের লোকজন তাকে ধরার জন্য অবস্থান নেয়। এ কারণে মামলার ধার্য তারিখে রীনা আদালতে যেতে পারছেন না।

তিনি বলেন, ‘আমি একজন শহীদের মা। আমি শুধু আমার ছেলের ন্যায়বিচার চাই। হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

রোজিনা বেগমের দাবি, ছেলে হত্যার দুই বছর পেরিয়ে গেলেও মামলার চার্জশিট এখনো দেওয়া হয়নি। তিনি দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল এবং মামলাটি কার্যকরভাবে পরিচালনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad