দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ আগস্ট ২০২৬, ০৪:৩২ দুপুর
  • ৫৯৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার বেড়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৫ জন।

রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

তিনি বলেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন এই ভোটার তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আচরণবিধি চূড়ান্ত করা হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ রোববার থেকে শুরু হয়েছে বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, সকালে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad