সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, ১০:৫৬ দুপুর
  • ৪৮৮৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরিয়ার পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরাইলি বিমান হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি এ হামলাকে সিরিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা ও আকাশসীমার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, সিরিয়ায় এ ধরনের বিমান হামলা বন্ধ হওয়া উচিত। জাতিসংঘ এ হামলার বিরুদ্ধে অবস্থান করছে বলেও জানান তিনি।

এর আগে সিরিয়ার পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে ইসরাইলি হামলার নিন্দা জানানো হয়। ওই চিঠিতে সিরিয়ার ভূখণ্ড ও আকাশসীমায় হামলার বিষয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করা হয়।

চিঠি পাঠানোর পরই জাতিসংঘের পক্ষ থেকে হামলা বন্ধের আহ্বান জানানো হলো।

সূত্র: আল জাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad