ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭১

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, ১০:০৪ রাত
  • ৪৯০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৭১ জন ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ২৭২ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৬২৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৪ হাজার ৩৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—২৪৯ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রামে ৮৩ জন, খুলনায় ১৩৩ জন, ময়মনসিংহে ৩৫ জন এবং রাজশাহী বিভাগে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুইজন করে মারা যান। মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়। আগস্ট মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২২ জন।

এদিকে, একদিনে নতুন করে ৬৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad