কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে কারা মহাপরিদর্শকের পদে এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর এই কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ওই বছরের ১১ আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।
এদিকে কারা অধিদপ্তরের মিডিয়া সেল জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

প্রথম দর্পণ,ডেস্ক