বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আকতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট পদে নিয়োগপ্রাপ্ত ড. মোহাম্মদ আকতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে বাতিল করা হলো।
এর আগে ২০২৫ সালের ১ জুলাই ড. মোহাম্মদ আকতার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী তার নিয়োগের মেয়াদ শেষ হতে আরও প্রায় ১০ মাস বাকি ছিল। এর মধ্যেই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত এলো।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালনকালে ড. আকতার হোসেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদকে দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বিষয়ে নীতিগত পরামর্শ দিয়ে আসছিলেন।
কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক নীতিনির্ধারণের ক্ষেত্রে চিফ ইকোনমিস্ট পদটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

প্রথম দর্পণ,ডেস্ক