রোববার বেলা ৩টায় রাজধানীর বাংলামোটরে সৌদিয়া ট্রেড সেন্টারের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে পদযাত্রাটি জাতীয় সংসদ ভবনের দিকে যায়।
কর্মসূচিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেন।
পদযাত্রা শেষে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় তাদের সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যরাও যোগ দেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম ও খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির দাবি জানান।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স