বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিনজন রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায় বদলি করা হয়েছে।
এ ছাড়া চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), পুলিশ হেডকোয়ার্টারের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে, বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে এবং ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটির রাজস্থলী সার্কেলে বদলি করা হয়েছে। র্যাবের মো. আবু তাহেরকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে বদলির আদেশ কার্যকর হওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক