‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাহুবল-নবীগঞ্জ (হবিগঞ্জ-১) আসনের এমপি ড. রেজা কিবরিয়া।
সভায় উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রকিব ও এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক হাজী সামছুল আলম, আতিক ফারুক চৌধুরী, যুবদল নেতা আব্দুল হাই শিবলু এবং উপজেলা ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক