বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
২০২৭ সালে অনুষ্ঠেয় ৬০তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইজতেমার সময়সূচি ঘোষণা করা হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, বিশ্ব ইজতেমার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ জানুয়ারি। দ্বিতীয় ধাপ হবে ১৫ থেকে ১৭ জানুয়ারি।

প্রতি বছর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল অস্থায়ী ক্যাম্প গড়ে ওঠে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসল্লিরা ইজতেমায় যোগ দেন।

ইজতেমা উপলক্ষে ময়দানে মুসল্লিদের থাকা, খাবার, পানি, চিকিৎসা ও নিরাপত্তাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad