দৌলতদিয়ায় যৌনপল্লীতে স্ট্রোক করে এক ব্যক্তির মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ জানুয়ারী ২০২৬, ০১:২৭ দুপুর
  • ১৮৩৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।'


নিহত ব্যক্তি মো. আজমির আলম (৫০)। তিনি মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার দিগনগর এলাকায়, সোর্দি মাতুব্বর বাড়ি গ্রামে।'


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টার দিকে আজমির আলম দৌলতদিয়া যৌনপল্লীর হাজরার বাড়িতে অবস্থিত যৌনকর্মী জুলির কক্ষে প্রবেশ করেন। সেখানে কিছু সময় অবস্থান করার পর ভোর পৌনে পাঁচটার দিকে তিনি জুলিকে একটি সিগারেট আনতে বাইরে পাঠান। জুলি বাইরে থেকে সিগারেট নিয়ে ফিরে এসে কক্ষে প্রবেশ করে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে পুনরায় ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় দেখা যায়, ওই ব্যক্তি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন না। তখনই তারা বুঝতে পারেন, তিনি মারা গেছেন।'


খবর পেয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম এবং এসআই মো. সেলিম মোল্লাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।'


গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে স্ট্রোক করে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad