নিরাপত্তাঝুঁকিতে ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ বিকাল
  • ৯৬০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সৌদি আরবের রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

অন্য তিন রুটে ফ্লাইট চালু

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। এসব রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

যাত্রীদের জন্য নির্দেশনা

রিয়াদগামী ফ্লাইট স্থগিত হওয়ায় সংশ্লিষ্ট যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা অনুযায়ী রিয়াদ রুটে ফ্লাইট চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad