খাগড়াছড়িতে ইটভাটা চালু করায় ১ লাখ টাকা জরিমানা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ রাত
  • ২১৫৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বাইল্যাছড়িতে আইন অমান্য করে ইটভাটা চালু করে ইট প্রস্তুত করায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।'


সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গুইমারা উপজেলাধীন গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি এলাকায় অবস্থিত এমবিএম ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।'



ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না।'


গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না বলেন, সরকারি আইন অমান্য করে ভাটা স্থাপন ও ইট তৈরি করায় জরিমানা করা হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।'




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad