টুপি মুসলমানদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের অংশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৯ মে ২০২৬, ০৬:২৪ বিকাল
  • ১১৭১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

টুপি মুসলমানদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের অংশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, টুপি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতীক নয়; এটি মুসলমানদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের অংশ।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলার সমাজে ঈদ কিংবা জুমার নামাজের আগে টুপি নিয়ে ব্যস্ততা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই আলেম-উলামারা সাধারণ মানুষকে টুপি পরিয়ে ও আতর লাগিয়ে নামাজে অংশগ্রহণে উৎসাহিত করে আসছেন।

তিনি লেখেন, মাদরাসায় অধ্যয়নকালে ঘুম ও গোসল ছাড়া প্রায় সবসময়ই তিনি টুপি ব্যবহার করতেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও অতীতে টুপি পরেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে ধর্মীয় পরিবেশে অংশ নিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও রাজনীতিক জুনায়েদ সাকির উদাহরণ তুলে ধরেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “টুপি যে কেউ যখন ইচ্ছা পরতে পারে, মানুষও পরাতে পারে। এটি নিয়ে অযথা সমালোচনা করা ঠিক নয়।”

তবে তিনি আরও বলেন, নির্বাচনের বছরে হঠাৎ ঈদ বা জুমার নামাজে ক্যামেরাসহ টুপি পরে উপস্থিত হওয়া কিছু ব্যক্তিকে নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়াও অস্বাভাবিক নয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad