মহারাষ্ট্রে মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডি, একই পরিবারের ৪ সদস্যের লাশ উদ্ধার

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, ১২:০৯ দুপুর
  • ৪৮২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মহারাষ্ট্র রাজ্যের ওয়াশিম জেলার মালে‌গাঁও তালুকের তিভলি গ্রাম থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের এক পুরুষ সদস্যের মরদেহ ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ গ্রামের একটি কূপ থেকে উদ্ধার করা হয়।

শিরপুর থানার উপপরিদর্শক ইমরান পাঠান জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ খবর পায় যে তিভলি গ্রামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কূপে ঝাঁপ দিয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান ও প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশ চারটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে ময়নাতদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

উপপরিদর্শক ইমরান পাঠান বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধ, আর্থিক সংকট বা অন্য কোনো কারণ এ ঘটনার পেছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad