দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে ঢাকা

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, ০৪:৩৯ দুপুর
  • ৬৬৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লিতে যা ঘটেছে তা প্রত্যাশিত নয়। কেন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে রোববার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান জাহেদ উর রহমান। তবে বিমানবন্দরে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়নি।

কূটনৈতিক মাধ্যমে আগাম অবহিত করার পরও এ ধরনের ঘটনার মুখোমুখি হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল। পরে উচ্চপর্যায়ের নির্দেশনায় প্রবেশের অনুমতি দেওয়া হলেও জাহেদ উর রহমান দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে গত শুক্রবারই আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল।

ঘটনাটি দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad