মধুখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং দমনে কঠোর নির্দেশনা

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, ০৫:১৫ বিকাল
  • ৫২৫২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফরিদপুরের মধুখালী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাজার তদারকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রোববার (১৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সাধারণ জনগণকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সমাজে অপরাধ প্রবণতা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিম নাইম, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সী আখতারুজ্জামান এবং মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

সভায় মাদক ও বাল্যবিবাহ নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা তদারকি এবং জাটকা নিধন রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলার সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় মেনে অফিস কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad