ঢাকার সড়কে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, ০৬:৩৩ বিকাল
  • ৬৩৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকার সড়কে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ :যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে উদ্যোগ জোরদার

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দ্রুত এআই (Artificial Intelligence) ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৈঠকের বিষয়ে অতিরিক্ত প্রেস সচিব জানান, ঢাকার যানজট সমস্যা সমাধান এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের কাজ শেষ করার নির্দেশ দেন।

বৈঠকে রাজধানীর পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, পরীক্ষামূলকভাবে গত ৭ মে থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে এআই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এসব ক্যামেরায় সড়ক পরিবহন আইন-২০১৮ লঙ্ঘন শনাক্তের জন্য বিশেষ সফটওয়্যার সংযুক্ত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসের মাঝামাঝি সময়ে রাজধানীর ৩০টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ের সিগন্যাল পয়েন্টে এআইভিত্তিক পিটিজেড ক্যামেরা স্থাপন করা হয়। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে ডিজিটাল মামলা প্রক্রিয়া সম্পন্ন করছে।

এর ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে এবং যানজটও পর্যায়ক্রমে কমছে বলে দাবি করছে পুলিশ প্রশাসন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad