মাজারে হামলায় দোষীদের বিচারের দাবি সেলিম উদ্দিনের

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, ০৯:০০ রাত
  • ৫৩৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে পরিকল্পিতভাবে ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে হামলা চালানো হচ্ছে এবং এসব ঘটনার দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মিরপুর মাজার মসজিদের আহত খতিব আব্দুল মোমেনকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। এসব ঘটনার দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সেলিম উদ্দিন আরও বলেন, এসব হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আহত খতিবের দ্রুত সুস্থতা কামনাও করেন।

পরে তিনি মিরপুর-১৩ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শহীদ ও আহতদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

তিনি আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে।

পরে উপস্থিত নেতারা আহত খতিবের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad