জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাস যোগদানের তারিখ থেকে সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি দুই বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন। তবে সরকারের প্রয়োজন বিবেচনায় নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই এ নিয়োগ বাতিল করা যাবে। একই সঙ্গে তিনি চাইলে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারবেন।
সরকারি প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসের নিয়োগ অবৈতনিক হবে।
আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী এবং দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর এ নিয়োগকে দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করার পদক্ষেপ হিসেবে দেখা

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ