প্রতারণা মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ০২:২৫ দুপুর
  • ৪৭১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার সংশ্লিষ্ট আদালত এ আদেশ দেন।

এর আগে বুধবার (১৭ জুন) ব্যাংক জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির না হওয়ায় আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাভুক্তদের মধ্যে তার স্ত্রী, সন্তান এবং দুইজন সাক্ষীও রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গের মামলায় অভিযুক্তদের সশরীরে বা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ সংক্রান্ত সমন জারি করেন।

পরে নির্ধারিত তারিখে (১৭ জুন) আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পরোয়ানাভুক্ত অন্যরা হলেন—আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু, এবং দুই সাক্ষী শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।

এ বিষয়ে আদালত থেকে আরও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad