“স্বামীর জন্মদিনে ভালোবাসায় ভাসলেন পূর্ণিমা: তুমি আমার শক্তি, আমার শান্তি”

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, ১২:০৫ রাত
  • ২১৯৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢালিউডের জনপ্রিয় ও চিরসবুজ অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা আবারও আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের আবেগঘন এক মুহূর্তকে ঘিরে। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনো সমান জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা প্রকাশ নিয়েও থাকেন আলোচনায়।

সম্প্রতি স্বামী আশফাকুর রহমান রবিনের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন পূর্ণিমা। ছবিগুলোর সঙ্গে দেওয়া আবেগঘন ক্যাপশন ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ক্যাপশনে তিনি লেখেন,

“প্রিয় স্বামী, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি এবং আমার আপন নীড়।”

স্বামীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে তিনি আরও লেখেন,

“সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। এই নতুন বছরটি তোমার জীবনে সুখ, সুস্বাস্থ্য এবং সব স্বপ্ন পূরণ করুক। তোমাকে আমি সবসময় অনেক ভালোবাসি।”

এর আগে পূর্ণিমার ব্যক্তিগত জীবনেও এসেছে নানা পরিবর্তন। ২০০৭ সালের ৪ নভেম্বর তিনি পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ওই সংসারে ২০১৪ সালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। তবে ২০২২ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী।

পরবর্তীতে তিনি আবারও নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হন আশফাকুর রহমান রবিনের সঙ্গে।

বর্তমানে পারিবারিক জীবন ও ব্যক্তিগত সুখ নিয়েই সময় কাটাচ্ছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad