প্রথম দিনেই ৭৮ কোটি রুপির ঝড়, তবু নিজের রেকর্ড ভাঙতে পারলেন না থালাপতি বিজয়

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ০২:২৩ দুপুর
  • ১৩৪৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দীর্ঘ প্রতীক্ষা ও সেন্সর-সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’। দর্শকদের ব্যাপক আগ্রহের মধ্যে ছবিটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সূচনা করেছে। তবে শক্তিশালী উদ্বোধন সত্ত্বেও বিজয়ের আগের কয়েকটি ব্লকবাস্টার সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ছবিটি।

বক্স অফিসভিত্তিক তথ্য সংরক্ষণকারী ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ছবিটির নিট আয় হয়েছে ৪১ কোটি রুপি। একই সময়ে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৩০ কোটি রুপি। ফলে উদ্বোধনী দিনেই বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৭৮ দশমিক ২৭ কোটি রুপি।

ভারতের প্রেক্ষাগৃহে প্রথম দিনে ছবিটির ১৩ হাজার ৬৭টি শো প্রদর্শিত হয়। এর মধ্যে তামিল সংস্করণ থেকেই সর্বোচ্চ ৩৬ দশমিক ৫০ কোটি রুপি আয় এসেছে। এছাড়া তেলেগু সংস্করণে ২ দশমিক ৭৫ কোটি এবং হিন্দি সংস্করণে ১ দশমিক ৭৫ কোটি রুপি আয় হয়েছে। সব মিলিয়ে ভারতের বাজারে ছবিটির প্রথম দিনের গ্রস আয় ৪৮ দশমিক ২৭ কোটি রুপি।

তবে এ সাফল্যও বিজয়ের আগের দুই আলোচিত সিনেমা ‘বিস্ট’-এর ৪৯ দশমিক ৩০ কোটি এবং ‘গোট’-এর ৪৪ কোটি রুপি উদ্বোধনী আয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারেনি। একই সঙ্গে প্রথম দিনেই ৫০ কোটি রুপির বেশি আয় করা তামিল চলচ্চিত্রের তালিকাতেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ‘জন নায়গন’।

বর্তমানে প্রথম দিনের আয়ের তালিকায় শীর্ষে রয়েছে রজনীকান্তের ‘কুলি’, যার উদ্বোধনী আয় ৬৫ কোটি রুপি। দ্বিতীয় স্থানে রয়েছে বিজয়েরই ‘লিও’, যার প্রথম দিনের আয় ছিল ৬৪ দশমিক ৮০ কোটি রুপি।

এর আগে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা পূর্বাভাস দিয়েছিলেন, ছবিটি ভারতে অন্তত ৬০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী প্রায় ৯০ কোটি রুপি আয় করতে পারে। তবে প্রথম দিনের আয় সেই প্রত্যাশার নিচেই রয়েছে।

ছবিটিতে থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মামিতা বাইজু। সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।

বক্স অফিসে শক্তিশালী সূচনা করলেও সামনের দিনগুলোতে দর্শক আগ্রহ ধরে রেখে ‘জন নায়গন’ কত দূর এগোতে পারে, সেদিকেই এখন নজর সিনেমা-সংশ্লিষ্ট বিশ্লেষকদের।

সূত্র: এনডিটিভি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad