শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের উত্তাল উত্তরা, সড়ক অবরোধে স্থবির যান চলাচল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, ০২:৩৪ দুপুর
  • ১২০৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে ঢাকা ও গাজীপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা ও গাজীপুরমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগের দিন মঙ্গলবারও একই স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ জলকামানসহ সতর্ক অবস্থান নেয়। তবে আন্দোলনকারীদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে— বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি কাটিয়ে ওঠার আগ পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

শিক্ষার্থীরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad