জুলাই শহীদদের পরিবারকে ১ কোটি টাকা অনুদানের দাবি এনসিপির, জানালো তিন দফা প্রস্তাব

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, ১০:৫২ রাত
  • ২০৯২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই আন্দোলনে শহীদ হওয়া প্রতিটি পরিবারের জন্য ন্যূনতম ১ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্দোলন-সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিস্তারিত তথ্য-প্রমাণ সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, প্রথমত, জুলাইয়ের প্রতিটি শহীদ পরিবারের জন্য ন্যূনতম ১ কোটি টাকা প্রদান করে তাদের স্থায়ী আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের বিভিন্ন হটস্পট এলাকার চিকিৎসকদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার বিস্তারিত ডকুমেন্টেশন সংরক্ষণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খান সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad