ফাইনাল জ্বর আজ রাতে: টিভিতে কখন, কোন চ্যানেলে দেখবেন স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ মহারণ

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, ০৭:২০ সকাল
  • ১০৩৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামছে আজ বহুল প্রতীক্ষিত ফাইনালের মধ্য দিয়ে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল স্পেন এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো বাংলাদেশের দর্শকরাও টিভির পর্দায় উপভোগ করতে পারবেন এই মহারণ।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ। দেশের দর্শকদের জন্য ম্যাচটি বিটিভি, টি স্পোর্টস এবং সময় টিভি সরাসরি সম্প্রচার করবে।

এদিকে একই দিনে ক্রিকেটপ্রেমীদের জন্যও রয়েছে ব্যস্ত সূচি। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।

অন্যদিকে ইংল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়, যা সম্প্রচার করবে স্পোর্টস ১৮।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে ম্যাচ শুরু হবে রাত ৮টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্পেন নাকি আর্জেন্টিনা—শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি, সেই উত্তর মিলবে আজ রাতেই।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad