‘জনরায় উপেক্ষার পরিণতি কখনোই শুভ হয় না, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, ১০:২৮ রাত
  • ১০৭৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জনগণের রায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই শুভ হয় না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনি জটিলতা, রাজনৈতিক স্বার্থ কিংবা কথার ফুলঝুরি দিয়ে গণভোটের রায়কে উপেক্ষা না করে তা বাস্তবায়ন করতে হবে।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনগণের রায়কে অবজ্ঞা করার কারণে। একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পটভূমিও সৃষ্টি হয়েছে জনমতের প্রতি অবহেলার ফল হিসেবে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জনগণের রায়কে যথাযথ সম্মান জানানো প্রয়োজন।

তিনি বলেন, জুলাই সনদে বিএনপিসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। ওই সনদের ভিত্তিতেই ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে বিএনপি কখনোই গণভোটের বিরোধিতা করেনি। বরং বর্তমান প্রধানমন্ত্রীও একাধিকবার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। এখন সংসদে গণভোটকে ‘প্রতারণা’ বলা রাজনৈতিক অসততা ও অবস্থানগত অসঙ্গতির পরিচয় বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে মুফতি রেজাউল করীম বলেন, রাজনীতিতে অসততা ও শঠতার পরিবর্তে নিজেদের পূর্বঘোষিত অবস্থানে অবিচল থাকতে হবে। গণরায়কে সম্মান জানিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করা হলে নেতা, দল এবং রাষ্ট্র—সবার জন্যই তা কল্যাণকর হবে।

সভা শেষে বন্যাদুর্গত মানুষের সহায়তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করা হয়। দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতারা চরমোনাই পীরের হাতে ওই অনুদানের চেক তুলে দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad