মিরপুরে আজ জামায়াতের জনসভা, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, ০১:১১ দুপুর
  • ১৯১২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে আজ (বৃহস্পতিবার) জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টায় মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের মিরপুর অঞ্চলের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভা শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad