জামায়াত ফেরেশতার দল নয়, ভুল হলে ধরিয়ে দিন, আমরা সংশোধন হব' — ডা. শফিকুর রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ০১:৪৪ দুপুর
  • ১৬৯৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্যায় ও জামায়াত একসঙ্গে চলতে পারে না। তিনি স্বীকার করেন, জামায়াতের নেতাকর্মীরা ফেরেশতা নন; তারা মানুষ, তাই ভুল-ত্রুটি হতেই পারে। তবে কোনো অন্যায় বা অপরাধের তথ্য পাওয়া গেলে তা দলকে জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। আমাদের কোনো অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা ধরিয়ে দিন। আমরা কথা দিচ্ছি, নিজেদের সংশোধন করব।"

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ধরনের আপস করে না এবং ভবিষ্যতেও করবে না। তাই প্রত্যেক নেতাকর্মীকে সতর্কতা, জবাবদিহি ও আদর্শিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বক্তব্যে তিনি আরও বলেন, মানবজাতির শুরু থেকেই শয়তান মানুষকে বিপথে নেওয়ার চেষ্টা করে আসছে। এ কারণে সর্বদা আল্লাহভীতি ধারণ করে সততা ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির।

তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad