সাগর জাহানের নির্মাণে ‘রুমালে গাঁথা ভালোবাসা’, অভিনয়ে মাসুম-মিলি

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৮ আগস্ট ২০২৬, ০৩:২৭ দুপুর
  • ৭১০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের বাইরে দীর্ঘদিন অবস্থান শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার। দেশে ফিরেই অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এরই মধ্যে জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের পরিচালনায় একক নাটক ‘রুমালে গাঁথা ভালোবাসা’-এর শুটিং সম্পন্ন করেছেন এই দুই অভিনয়শিল্পী।

কামরুল আহসানের রচনায় নির্মিত নাটকটিতে ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, ইরফান সাজ্জাদ ও পারসা ইভানা।

সাধারণত নিজের লেখা চিত্রনাট্যেই নাটক নির্মাণে স্বাচ্ছন্দ্যবোধ করেন সাগর জাহান। তবে ‘রুমালে গাঁথা ভালোবাসা’ নাটকের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। কামরুল আহসানের গল্পভাবনা পছন্দ হওয়ায় তিনি নাটকটি পরিচালনায় আগ্রহী হন।

নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে ফখরুল বাশার মাসুম বলেন, দেশে ফিরেই টানা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে সাগর জাহানের পরিচালনায় নাটকটির কাজ শেষ করেছেন। তার ভাষ্য, নাটকটি অত্যন্ত সুন্দর ও মার্জিত গল্পের। সাধারণত সাগর জাহান নিজের লেখা গল্প নিয়েই কাজ করেন। তবে কামরুল আহসানের গল্পটি ভালো লাগার কারণেই তিনি এটি নির্মাণ করেছেন বলে মনে করেন মাসুম।

মাসুম আরও বলেন, নাটকে তিনি পারসা ইভানার বাবার চরিত্রে অভিনয় করেছেন। পুরো দলের আন্তরিকতায় কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং প্রচারে এলে দর্শকদের নাটকটি ভালো লাগবে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে, মিলি বাশার জানান, টানা ৫০ দিন কানাডায় স্বজনদের সঙ্গে সময় কাটানোর পর কিছুদিন আগে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই আবার অভিনয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। সাগর জাহানের পরিচালনায় নাটকটির কাজ তার কাছে বেশ ভালো লেগেছে বলেও জানান তিনি।

মিলি বলেন, তিনি, মাসুম, ইরফান, পারসাসহ নাটকের পুরো দলের সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। এখন নাটকটি প্রচারের অপেক্ষায় রয়েছেন তারা।

প্রযোজনা সূত্রে জানা গেছে, নাটকটির আনুষঙ্গিক সব কাজ শেষ করে শিগগিরই একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে এটি প্রচার করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad