সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেফতার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ আগস্ট ২০২৬, ০৪:০৮ দুপুর
  • ৫৮৮২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডনকে গ্রেফতার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

তিনি জানান, বিমানবন্দর এলাকায় ইমিগ্রেশন পুলিশের সদস্যরা অভিনেতা ডনকে আটক করেন। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সালমান শাহ হত্যা মামলাটির তদন্ত করছে সিআইডি।

সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর ঘটনাটিকে হত্যা হিসেবে আমলে নিয়ে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

এর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে একাধিক সংস্থা তদন্ত করে। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের তদন্ত প্রতিবেদনে তার মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করে। তবে ওই প্রতিবেদন নিয়ে সালমান শাহর পরিবার ও ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই মৃত্যুর ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যুকে ঘিরে নানা আলোচনা ও জল্পনা থাকলেও নতুন করে হত্যা মামলা দায়ের এবং সিআইডির তদন্ত শুরুর পর বিষয়টি আবারও আলোচনায় আসে।

অভিনেতা ডনের গ্রেফতারের পর মামলার তদন্তে নতুন কোনো তথ্য বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আসে কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

মামলার তদন্তের অগ্রগতি ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে সিআইডির কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad