ক্রিকেটপ্রেমীদের জন্য আজ রয়েছে একাধিক ম্যাচ। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং দ্য হান্ড্রেডের ম্যাচও দেখা যাবে টিভি পর্দায়।
আয়ারল্যান্ড-আফগানিস্তান:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি সরাসরি সম্প্রচার শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে। ম্যাচটি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
সিপিএল ২০২৬:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগুয়া ও সেন্ট লুসিয়ার ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে ভোর ৫টায়। ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ও ফ্যানকোডে।
দ্য হান্ড্রেড (উইমেন):
নারীদের দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটস ও সাউদার্ন ব্রেভের ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে রাত ৮টায়।
দ্য হান্ড্রেড (মেন):
পুরুষদের দ্য হান্ড্রেডে একই দুই দলের ম্যাচটি সরাসরি সম্প্রচার শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে। ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টসে।

প্রথম দর্পণ,ডেস্ক