সাকিব ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, ০২:৪৮ দুপুর
  • ৩৪০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ক্রিকেটার সাকিব আল হাসান ভালো মানের খেলোয়াড় হলেও একজন ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব এখনো শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত অবস্থানে রয়েছেন। বাংলাদেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

সাকিবের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ডা. জাহেদ উর রহমান বলেন, সাকিব এখনো শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত অবস্থান থেকে কথা বলছেন। তার সাম্প্রতিক বক্তব্য সরকারকে চাপে ফেলার একটি প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইন হয় এবং এখনো অ্যালাইন থাকেন, পাঁচ তারিখে তার বক্তব্য এসেছে—তার কত নাম, কত সুনাম আছে—এসব ফালতু কথা। আসলে সরকারকে তিনি কিছুটা চাপে ফেলতে চান।’

সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তা ও আইনগত প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, কেউ বাংলাদেশে এলে তাকে মামলা, আইন ও বিচার মোকাবিলা করতে হবে। বিমানবন্দরে নামার পর কেউ তাকে মব করে কোনো কিছু করে ফেলবে—এমন আশঙ্কা সরকার মনে করে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘উনি আসবেন এবং উনার নিরাপত্তা উনি ফেস করবেন। উনার যা যা অভিযোগ আছে এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে, সব তিনি মেনে নিয়ে যদি আসেন—কোনো সমস্যা আমি দেখি না।’

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন। আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি আসবেন। পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার, তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না—এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad