সিরাজগঞ্জে মাংসের দোকানসহ কাঁচামাল বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৬, ০৭:২৬ বিকাল
  • ৫৮৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জে মাংসের দোকান, নিত্যপ্রয়োজনীয় পন্য, কাঁচামালের আড়তসহ ডিম, কাঁচামরিচ, পেঁয়াজসহ বেশ কয়েকটি বেকারি পণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করে।
শুক্রবার (১৪ আগষ্ট)সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার স্টেশন বাজার, ফজলুল হক রোডের কাঁচামাল আড়তের পাইকারি বাজার, ইবি রোড ও ২নং খলিফাপট্টিতে নিত্য পণ্য ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, মাংস ও বেকারি পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর নেতৃত্বে অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করা, দাম বেশি নেওয়া, ক্রয় রশিদ না থাকা ও বেকারি পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরিফ মাংসের দোকানের মালিক মো: আরিফুল ইসলামকে দুই হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ ভান্ডারের মালিক মো: মজনু শেখকে এক হাজার টাকা এবং মারহাবা বাকরখানীর মালিক নাঈমকে দশ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩,হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও অভিযানে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad