হরমুজ খোলা বা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু ইরানের: তেহরান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, ১০:৩২ দুপুর
  • ৪৮৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র তেহরানের রয়েছে। হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি বলেন, মার্কিন হুমকি কিংবা সামরিক শক্তি প্রদর্শনে ইরান ভীত নয়। হরমুজ প্রণালি খোলা বা বন্ধ করার যেকোনো সিদ্ধান্ত একমাত্র তেহরানই নেবে।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’

গারিবাবাদি আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য, এই জলপথ ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ করা হবে।

ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যতক্ষণ আপনারা আপনাদের পরাজয়ের বাস্তবতা স্বীকার করতে অস্বীকার করবেন এবং বিভ্রমে ডুবে থাকবেন, ততক্ষণ ইরান এই অবরোধ বজায় রাখবে।’

এর আগে শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

সূত্র: ডন




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad