রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করে ধ্বংস

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, ০২:০৬ দুপুর
  • ৪৩৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।

বুধবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। অভিযানকালে বিক্রির জন্য রাখা প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। তবে মাছ বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পরে জব্দ করা মাছগুলো রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ আফ্রিকান মাগুর দেশীয় মাছের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে সেগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। নিষিদ্ধ এ মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলামসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad