কলকাতা ও পূর্ব লন্ডনে ১০ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, ০৮:২১ রাত
  • ৫০৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতের কলকাতা ও যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে পৃথক দুটি ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোক জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়ে আহত হয়েছেন।

তিনি বলেন, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক।

এদিকে গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনাতেও শোক প্রকাশ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, দুর্ঘটনায় দগ্ধ ও গুরুতর আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। একই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিহতদের মরদেহ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad