৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান সেলিম উদ্দিনের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৭ রাত
  • ৭৬৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ঘোষিত লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় মহানগর উত্তর কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে অনুষ্ঠিত দলটির থানা আমির সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ১১ দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সেলিম উদ্দিন বলেন, ‘ক্ষমতায় গিয়ে আপনারা সব ভুলে গেলেন? জনগণের গণরায় সরকারকে মানতে হবে। আমরা চাই আপনারা মেয়াদ পূর্ণ করেন। কিন্তু জনগণকে অসন্তুষ্ট করলে এবং জনরায়কে উপেক্ষা করলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।’

তিনি বলেন, জনগণের দাবি নিয়ে তাদের কাছে যাওয়ার অংশ হিসেবেই লংমার্চের কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, দেশ রক্ষায় সংস্কারের কোনো বিকল্প নেই। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচার দ্রুত নিশ্চিত করতে দৃশ্যমান ভূমিকা না রাখলে জনঅসন্তোষের মুখে পড়তে হবে।

সেলিম উদ্দিন আরও বলেন, বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে। আগামী দিনের সব আন্দোলন-সংগ্রামে ঢাকা মহানগরীর জনশক্তি বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

তিনি রাজধানীবাসীর প্রতি আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের অংশ হিসেবে শাপলা চত্বর থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে কেন্দ্র ঘোষিত লংমার্চে অংশগ্রহণ এবং কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হয়।

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকার, নাসির উদ্দীনসহ অন্যান্য নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad