ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় আনন্দ মিছিল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৬, ১০:০৭ রাত
  • ৫৭১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পরপরই আনন্দে মেতে ওঠেন দলটির নেতাকর্মীরা। পরে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা পরস্পরকে অভিনন্দন জানান। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে নেতাকর্মীদের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

বিএনপির নেতাকর্মীরা বলেন, ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পুরো জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও তারা উল্লেখ করেন।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার খবরে শুধু বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেই নয়, জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আনন্দের আবহ তৈরি হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad