হাউসবোট থেকে নদীতে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৬, ০৭:১৫ বিকাল
  • ৬৩৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সুনামগঞ্জের যাদুকাটা নদী ভ্রমণে যাওয়ার পথে চলন্ত হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল আড়াইটার দিকে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে এ ঘটনা ঘটে।নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটার উদ্দেশে রওনা দেন। পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ পানিতে পড়ে যায় শিশুটি। এরপর বোটে থাকা লোকজন নদীতে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।হাউসবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানান, মধ্যনগর থেকে হাউসবোটটি যাদুকাটার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর পথিমধ্যে বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটি নদীতে পড়ে যায়। পরে বোটে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাকে খুঁজতে শুরু করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে নৌযান ও বিভিন্ন উদ্ধার সরঞ্জাম নিয়ে নদীতে নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান শুরু করেন তারা।তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দুপুর আড়াইটার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad