হরমুজে যুক্তরাষ্ট্রের গোপন রুট, প্রতি রাতে বের হচ্ছে ১ কোটি ব্যারেল তেল

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৬, ০১:৫৭ দুপুর
  • ২৯৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় একটি নৌপথ দিয়ে গোপনে তেলবাহী জাহাজ চলাচলের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র । মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে প্রতি রাতে ১৫ থেকে ২০টি ট্যাংকার এই গোপন রুটে পারাপার হচ্ছে।


কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল অপরিশোধিত তেল উপসাগরীয় অঞ্চল থেকে বের হয়ে আন্তর্জাতিক বাজারে যাচ্ছে, যা যুদ্ধের আগের স্বাভাবিক রপ্তানির প্রায় অর্ধেক। কোনো কোনো দিনে ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি ব্যারেল পর্যন্ত তেল পরিবহন হয়েছে।


এই অভিযানে শুধু তেলভর্তি ট্যাংকারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না; খালি ট্যাংকারকেও আরব সাগর থেকে হরমুজ প্রণালি পেরিয়ে উপসাগরীয় দেশগুলোর বন্দরে পৌঁছাতে সহায়তা করছে মার্কিন বাহিনী। প্রতি রাতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী জাহাজগুলোকে বড় বহরে দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে পার করা হচ্ছে।


মার্কিন বিমানবাহিনী ইরানের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা থেকে জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, সাম্প্রতিক দুই সপ্তাহের সামরিক অভিযানে ইরানের রাডার ও সামুদ্রিক নজরদারি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় এই করিডর পরিচালনা সম্ভব হয়েছে। চলতি সপ্তাহে মার্কিন বাহিনী আটটি ইরানি ড্রোন ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়েছে।


মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান এখন দক্ষিণ নৌপথে জাহাজ চলাচলের ওপর সীমিত নজরদারি করতে পারছে এবং অনেকটা অনুমাননির্ভরভাবে হামলা চালাচ্ছে।


অ্যাক্সিওস জানিয়েছে, এই অভিযানের পূর্ণাঙ্গ বিস্তারিত তথ্য এর আগে প্রকাশ্যে আসেনি। বিষয়টির সঙ্গে সরাসরি পরিচিত এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা দুই মাস ধরে হরমুজ প্রণালির দক্ষিণের পথ নিয়ন্ত্রণ করছি। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কিছুটা সমস্যা তৈরি করতে পারে, কিন্তু তারা প্রণালিটি নিয়ন্ত্রণ করে না। নিয়ন্ত্রণ আমাদের হাতে।’


এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে এখনো বিপুল পরিমাণ তেল বের হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তার দাবি, ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad