ফের যুদ্ধ বাধলে আরও ভয়ংকর অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৬, ০২:১৪ দুপুর
  • ৪৩৩১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পরবর্তী কোনো সংঘাত শুরু হলে আগের চেয়ে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে এবং ভবিষ্যৎ যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র ও ওয়ারহেডে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সরদার মোহেব্বি এসব কথা বলেন।

তিনি জানান, আইআরজিসির ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। আবারও যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্রশস্ত্র বিভিন্ন দিক থেকে আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে।

মোহেব্বি বলেন, ভবিষ্যৎ অস্ত্র ব্যবস্থায় আরও বেশি নির্ভুলতা এবং ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর পাশাপাশি পরবর্তী প্রজন্মের ওয়ারহেড যুক্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, সংঘাতের আরেকটি পর্ব শুরু হলে এসব উন্নত অস্ত্রের সক্ষমতা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে।

সূত্র: আল জাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad